শেরপুরে চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে ১৮ মার্চ সোমবার দুপুর ২টায় স্থানীয় এলাকাবাসী, যুবসমাজ, বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জঙ্গলদী ও আমতলী এলাকাবাসীর আয়োজনে যুবসমাজকে রক্ষা করতে এবং চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বলাইয়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ আফরোজ আলী, ডাঃ দুলাল উদ্দিন পীর, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড়ে এলাকার বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে কুখ্যাত মাদক বিক্রেতা মোঃ চাঁন মিয়া, তার বড় ভাই মোঃ রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের মোঃ আনছার খার ছেলে মোঃ আবুল কাশেম, একই গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মনছুর মিয়া, মোঃ হেকমত আলীর ছেলে মোঃ নজিবুল মিয়া, মোঃ এমেল মিয়ার ছেলে মোঃ মোশারফ, মোঃ গাজীর ছেলে মোঃ রুবেল মিয়া, মোঃ উজির মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া, মৃত আলতাফ আলীর ছেলে মোঃ লাল চাঁন মিয়া, মোঃ আঃ লতিফ পিতা অজ্ঞাত সহ বেশকিছু সংঘবদ্ধ মাদক বিক্রেতারা জঙ্গলদী ও আমতলী মোড় এলাকায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে। এতে করে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও বিক্রেতাদের পদচারনায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই সাথে এলাকার কৃষক পরিবারের স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

মানববন্ধনে তারা আরো অভিযোগ করে বলেন, মাদক বিক্রেতাদের বাধা দিতে গিয়ে রোষানলে পড়ে লাঞ্ছিত হয়েছেন মোঃ নজরুল ইসলামসহ অনেকেই।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধ হয়ে ওই এলাকা থেকে মাদক বিক্রেতাদের প্রতিরোধ এবং দ্রুত গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি