শেরপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে ন্যায় শেরপুরে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালিত হয়েছে।

শনিবার (০৯ মার্চ) সকাল ১১ টায় শেরপুর জেলা পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পরে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও সিআইডি’র
পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালামের মাধ্যমে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় ও বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরবর্তীতে শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪’ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন নিহত সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এম এ হাকাম হীরা, নিহত কনস্টেবল রাজিব রবি দাসের স্ত্রী আরতী রানী দাস। এসময় স্বজন হারানোদের কান্নায় পুরো অনুষ্ঠান ভারী হয়ে ওঠে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী শেরপুর জেলার ২০ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, শেরপুর। পরে শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সাথে নিয়ে পুলিশ লাইন্স মেসে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অকৃত্রিম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে জীবন বাজি রেখে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন সে সকল কর্তব্যরত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছর ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়ে আসছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি