শেরপুরে চরাঞ্চলে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

শেরপুর জেলার সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল পয়াস্তিরচর গ্রামে মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়ার ঘটনায় ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের পুলিশ সুপার। ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তাৎক্ষণিক সহায়তা হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা এর পক্ষ থেকে ৫ বান্ডিল টিন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এসময় তিনি পুলিশ সুপারের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সহায়তা বিতরণকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়াস্তিরচর গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও তার ৭ বছর বয়সী নাতি শরীফ মিয়া নিহত হন। সেই সঙ্গে দুটি ঘর ভস্মীভূত ও চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।

পরবর্তীতে ভোরবেলা শেরপুর সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি