শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগ ৭, বিএনপি ৬ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৩ পদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদকসহ ৭ প্রার্থী এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত প্যানেলের সভাপতিসহ ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সমিতির ২নং ভবন মিলনায়তনে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়।

নির্বাচিতরা হচ্ছেন যথাক্রমে সভাপতি এম.কে মুরাদুজ্জামান (বিএনপি), সহ-সভাপতি হরিদাস সাহা (আওয়ামী লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সাধারণ সম্পাদক মো. আবুল মানসুর স্বপন (আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান মুক্তার (বিএনপি) ও মোহাম্মদ আকরামুজ্জামান (আওয়ামী লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুজ্জামান আশরাফ (আওয়ামী লীগ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. রেজুয়ান উল্লাহ (বিএনপি), অডিটর রেকামুল ইসলাম সাজু (আওয়ামী লীগ) এবং সদস্য আসিফ জামান ও মোহাম্মদ আকতারুজ্জামান (বিএনপি), আব্দুল্লাহ আল-কায়সার মারুফ ও লক্ষী রানী সরকার (আওয়ামী লীগ)।

জানা যায়, ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ২৭ ফেব্রুয়ারি সমঝোতার ভিত্তিতে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন উল্লেখিত ১৩ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি