শেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের সহিত সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় শেরপুর শহরের গৌরীপুর ট্রাকস্ট্যান্ডে আয়োজিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম।

তিনি তাঁর বক্তব্যে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক এবং সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানান।

এছাড়াও তিনি, লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়াসহ সতর্ক থেকে সবর্দা গাড়ি চালানোর পরামর্শ প্রদান করেন।

শেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আলহাজ্ব মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম।

এছাড়াও শেরপুর সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ ওয়াজ কুরুণী, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ এরশাদ আলী, সিএনজি শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি মোঃ রহমত আলী, ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন আরিফ, ট্রাক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, চালক ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি