শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি প্রথমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু।

এরপর শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শেরপুর প্রেসক্লাব সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা যুবমহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, শহর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গুলো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ভাষা আন্দোলনের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বুধবার ভোর থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও শিশু-কিশোর, নারী পুরুষ শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে সকালে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি