শেরপুর-১ আসনের এমপি ছানু’র সাথে সদর উপজেলার কর্মকর্তাগণের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় শেরপুর জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা করেছেন।


শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সদর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু পরিচয় ও সৌজন্য সাক্ষাৎ-এর পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সংসদ সদস্য ছানু উপজেলা পরিষদ কার্যালয়ে পৌছালে তাকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ সকলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবির উদ্দিন খান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আকরাম হোসেন, উপজেলা কৃষি অফিসার মুসলিম খানম মিলু, সদর উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সামছুন্নাহার কামাল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ সদর উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি