শেরপুরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন ও জব ফেয়ার মেলা অনুষ্ঠিত

 

“প্রবাসী  কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, প্রবাসী স্বজন তারা উন্নয়নে সমান অংশীদার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন এবং জব ফেয়ার মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শনিবার সকালে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও  সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জনশক্তি এর সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও জব ফেয়ার মেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

র‍্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে কানাশাখোলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে মেলার স্টল উদ্ভোধন ও পরিদর্শন শেষে টিটিসি সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও শেরপুর টিটিসির চীপ ইন্সট্রাক্টর এসএম আজহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এছাড়াও সহকারী কমিশনার জিএম এ মুনীব, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পীযুষ কান্তি সরকার, শেরপুর টিটিসি অধ্যক্ষ  মীর্জা ফিরোজ হাসান, ইসলামি ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার মুসলেহ উদ্দিন, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেড (কম্পিউটার)ইনচার্জ মো: কামরুল হাসান, ট্রেড ইনচার্জ (অটোমোবাইল) মো: মোরাদ হাসান, ইন্সট্রাক্টর (অটোমোবাইল) রমজান আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন,  জুবাইদুল ইসলাম, কামরুল হাসান,  প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি