শেরপুরের ৩টি আসনের নৌকার মাঝি যারা

 

মোঃ আসিফ ( শ্রীবরদী)প্রতিনিধি শেরপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরের ৩টি আসনের ২টি আসনে অপরিবর্তিত রেখে একটিতে পরিবর্তন আনা হয়েছে। জনবিচ্ছিন্নতাসহ নানা কারণে শেরপুর-৩ আসনে এ পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ সংসদীয় আসন-১৪৩ (শেরপুর সদর উপজেলা) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) থেকে ৫ বারের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ (শ্রীবরদী ও ঝিনাইগাতি উপজেলা) থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তিন বারের খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম।

এর ফলে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়ে গেল। জনবিচ্ছিন্নতা ও কাঙ্খিত সেবা দিতে না পারাসহ নানা কারণে শেরপুর-৩ আসন থেকে বাদ পড়েছেন ৩ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।

আসন্ন এ নির্বাচনকে ঘিরে শেরপুর-১ আসনে ৯ জন, শেরপুর-২ আসনে ৯ জন এবং শেরপুর-৩ আসনে ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি