শেরপুরের তিন সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের ‘বর্ষসেরা সাংবাদিক’ নির্বাচিত

 

শেরপুরের তিনজন সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এবং চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য তরুণ সাংবাদিক ইমরান হাসান রাব্বি।
১৯ নভেম্বর রোববার ময়মনসিংহ প্রেসক্লাবের পক্ষ থেকে ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ হিসেবে বিজয়ী সাংবাদিকদের নাম ঘোষণা করা হয়।

এদিকে শেরপুর জেলার তিনজন সাংবাদিক ‘বর্ষসেরা সাংবাদিক ২০২২’ নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিটি প্রাপ্তি একজন মানুষকে তাঁর কাজের স্পৃহা বৃদ্ধি করে এবং তাঁকে আরও দায়িত্বশীল করে তোলে। ভবিষ্যতে এই সাংবাদিকগণ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাঁদের লেখনীর মাধ্যমে শেরপুর জেলাকে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলবেন। প্রেসক্লাবের সভাপতি তাঁদের দীর্ঘজীবন ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরের তিন সাংবাদিক ময়মনসিংহ প্রেসক্লাবের ‘বর্ষসেরা সাংবাদিক’ নির্বাচিত

    1. শেরপুরের সময় কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এ ধরনের একটি সুন্দর প্রতিবেদন প্রকাশের জন্য।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি