অবরোধে পরিবহন খাতের নিরাপত্তার বিষয়ে শেরপুরে মালিক সমিতির সাথে মতবিনিময় সভা

 

 

শেরপুর জেলা পুলিশের আয়োজনে অবরোধকালীন পরিবহন খাতের নিরাপত্তা সংক্রান্তে বাস ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সভায় উপস্থিত বাস ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে শেরপুর জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা মেনে চলার আহ্বান জানান। পুলিশ সুপার শেরপুরের পরিবহন খাতের মালিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দদেরকে গাড়ি সমূহ যাত্রী নিয়ে পুনরায় চালু করা, গাড়ি সমূহ নিদিষ্ট স্থানে পার্কিং ব্যবস্থা করা, সকাল-সন্ধ্যা এবং রাত্রিকালীন সর্বসময় বাস ও ট্রাক স্ট্যান্ডে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সদস্যকে থাকার আহ্বান জানান এবং বাস ও ট্রাক স্ট্যান্ডে ফায়ার এক্সটেনশন রাখার আহ্বান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, শেরপুর জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ সহ জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি