শেরপুরে হরিণধরা উচ্চ বিদ‍্যালয়ের এডহক কমিটির মিটিং ও মতবিনিময় সভা

 

শেরপুর সদর উপজেলার হরিণধরা উচ্চ বিদ‍্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে এডহক কমিটির সভাপতি সফিকুল ইসলাম মুক্তার সভাপতিত্বে মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবুল সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম মুক্তাকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন।

এসময় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাশাপাশি বিদ‍্যালয়ের সকল সমস্যা সমাধান করার জন্য তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারি শিক্ষক মামুনুর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম বাবুল, সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষানুরাগী মোঃ জাবেদ আলী আকন্দ, শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান বিএসসি, বতর্মান মেম্বার জালাল উদ্দিন আকন্দ, সমাজ সেবক আলী আহাম্মদ নদ, আঃ করিম সরকার, ছামিদুল ইসলাম সহ অনেকে।

এসময় বক্তারা, সাবেক কমিটির ভূলুণ্ঠিত কর্মকাণ্ডের ব‍্যাপক সমালোচনা করে বর্তমান এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ বিদ‍্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি