শেরপুরে গণপ্রকৌশল দিবস-২৩ ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

❝উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তার নীতি❞ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বানে শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে গণপ্রকৌশল দিবস-২০২৩ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি’র) গৌরবোজ্জ্বল ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি’র) শেরপুর জেলা শাখার উদ্যোগে ১১ নভেম্বর শনিবার সকালে শেরপুর শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট আইডিইবি’র জেলা কার্যালয় থেকে গণপ্রকৌশল দিবস-২৩ ও আইডিইবি’র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এবং র‍্যালিউত্তর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো। উক্ত র‍্যালিতে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, শেরপুর জেলা আইডিইবি’র সদস্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা উচ্চ আওয়াজে স্লোগান তুলেন ❝একটাই লক্ষ্য হতে হবে দক্ষ,দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার❞ র‍্যালি জেলা আইডিইবি’র কার্যালয় থেকে নিউমার্কেট মোড়,বটতলা, ডিসি গেট, কলেজ মোড়, খড়মপুর মোড় হয়ে আইডিইবি’র কার্যালয়ে ফিরে আসে। র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন আইডিইবি’র শেরপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মতিউর রহমান।আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি