শেখ হাসিনা সরকারের সাফল্য ও শেরপুর-১ আসনের উন্নয়ন সংক্রান্ত পথ সমাবেশ

 

শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ‍্যোগে শেখ হাসিনা সরকারের সাফল্য ও শেরপুর সদর-১ আসনের উন্নয়ন সংক্রান্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর রবিবার বিকেলে চরপক্ষিমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিতে শেরপুর বাসীর প্রতি আহ্বান জানান হুইপ আতিক।

চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকবর আলী চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, প‍্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ প্রমূখ।

এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামীলীগের সভাপতি বাবু প্রকাশ দত্ত সহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রোগ্রামের শুরু থেকে চরপক্ষিমারী ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয় সমাবেশ চত্বর।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি