শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার

 

‘আমার শহর থাকুক পরিচ্ছন্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভাকে দুটি ড্রাম উপহার দেওয়া হয়েছে। দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার একটি ভালো কাজ হিসেবে প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যদের অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার কাছে এ দুটি ড্রাম হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার মেয়ার গোলাম মোহাম্মদ কিবরিয়া ও শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। এ সময় মেয়র গোলাম কিবরিয়া বলেন, শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এর অংশ হিসেবে ১ নভেম্বর মঙ্গলবার থেকে দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আর এ ক্ষেত্রে প্রথম আলো শেরপুর বন্ধুসভার দেওয়া দুটি ড্রাম পরিচ্ছন্নতা কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৌরসভাকে ড্রাম উপহার দেওয়ার জন্য শেরপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে শেরপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, কনজারভেন্সী ইন্সপেক্টর আলিমুল ইসলাম, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সভাপতি রবিন সাহাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি