সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির-জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে আজ ১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি এড. রফিকুল ইসলাম আঁধার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, তালাত মাহমুদ, সঞ্জিব চন্দ্র বিল্টু, মলয় মোহন বল, আমিরুজ্জামান লেবু, জি এইচ হান্নান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, ইউসুফ আলী রবিন প্রমুখ।
মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. মুখলেছুর রহমান আকন্দ, সামাজিক সংগঠন জনউদ্দোগের জেলা সভাপতি শিক্ষাবিদ আবুল কালাম আজাদ। এছাড়াও একাত্বতা প্রকাশ করে যোগদান করেন ‘আজকের তারুণ্য শেরপুর’ এর নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর জেলা সভাপতি নূরে আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক নাজমুল আলম।
বক্তাগন সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে বিএনপির সন্ত্রাসী কর্মীদের হাতে নির্যাতনে একজন সাংবাদিক নিহত ও ৪০ জনেরও অধিক সাংবাদিক গুরুতর আহত হওয়ার বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি