শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

 

 

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. ইসমাইল হোসেন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন।নিহত ইসমাইল সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।বৃহস্পতিবার ওই গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ শতাংশ আবাদী জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের ইসমাইল হোসেন ও তাঁর ভাইদের সঙ্গে প্রতিবেশী ইয়ার খানের বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ইসমাইল হোসেন ও তাঁর অন্য ভাইয়েরা বিরোধপূর্ণ ওই জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে যান। এ সময় প্রতিপক্ষ ইয়ার খানের নেতৃত্বে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ইসমাইল হোসেন ও তাঁর ভাইদের ওপর হামলা করেন। এতে ইসমাইল হোসেন ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।লাশ ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের ইয়ার খান, তহুর উদ্দিন ও রুবেল মিয়াকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত

    1. দুঃখজনক ঘটনা। এ ঘটনায় জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি