শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়

 

 

শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। রোববার সকালে মহাষ্টমীর পূণ্যতিথিতে প্রতিটি পূজামণ্ডপে দেশ, জাতি ও বিশ্বের সকল মানুষের শান্তি ও সম্প্রীতি কামনা করে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মণ্ডপগুলোয় আরতি ও রাতে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। মণ্ডপে মণ্ডপে বিপুলসংখ্যক দর্শনার্থীর ভিড় দেখা গেছে।

এদিন শেরপুর শহরের নয়আনী বাজার এলাকায় অবস্থিত ৬১ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পোদ্দারবাড়ির পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় কুমারী পূজা।দেবীর কুমারী রূপে এই পূজায় অংশ নেন টাঙ্গাইল থেকে আগত প্রমা গোস্বামী।

এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে প্লাস্টিকের ওয়ানটাইম প্লেট দিয়ে ব্যতিক্রমধর্মী দৃষ্টিনন্দন পূজামণ্ডপ তৈরি করেছে ৫০ বছরের প্রাচীন মারচেন্ট ক্লাব নামের একটি সংগঠন। প্রায় দেড় মাস ধরে বানানো এই ভিন্নধর্মী আয়োজন দেখতে এখন ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিবছর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার আদলে মণ্ডপ সাজিয়ে আসছে জেলা শহরের নয়আনী বাজার এলাকার ঐতিহ্যবাহী মারচেন্ট ক্লাব।এরই ধারাবাহিকতায় এবার ৮ হাজারের বেশি ওয়ানটাইম প্লেট দিয়ে পূজামণ্ডপ তৈরি করেছে ক্লাবটি।


মারচেন্ট ক্লাব পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সরকার এ প্রতিনিধিকে বলেন, এবারের পূজামণ্ডপ তৈরি করতে তাঁদের প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। মণ্ডপটি তৈরি করেছেন নয়আনী বাজার এলাকার দুই যমজ ভাই কারুশিল্পী গৌড় মালাকার ও নিতাই মালাকার।
অন্যদিকে ময়মনসিংহের রেঞ্জ পুলিশের পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচারয রোববার বিকেলে শেরপুর শহরের গোপালবাড়ি মন্দির, নয়আনী বাজারের মা ভবতাঁরা মন্দিরসহ জেলার কয়েকটি মন্দির পরিদরশন করেন।এ সময় তিনি পূজামণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি