শেরপুরে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে এক লাখ প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নয়নচিত্র তুলে ধরে এক লাখ প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর বাজারে ‘শেখ হাসিনার উন্নয়ন বার্তা’ নামে এ প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন।
আ. লীগ নেতা ছানুয়ার হোসেনের সৌজন্যে প্রকাশিত এই প্রচারপত্রে বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে সেখানে সরকারের নানা উন্নয়নের বরণনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে সদর উপজেলার কামারেরচর বাজার, মুন্সীরচর বাজারসহ পাঁচটি স্থানে পথসভার আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি মো, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
পরে কামারেরচর বাজার, মুন্সীরচর বাজার ও শহরের রঘুনাথ বাজার নিউমারকেট মোড়সহ বিভিন্নস্থানে পথচারীদের হাতে প্রচারপত্র তুলে দেওয়া হয়।
প্রচারপত্রে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিক্ষারথীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫ কোটি মানুষকে বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা প্রদানের বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।একইসঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার জন্য জনগণের কাছে আবেদন জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই নির্বাচনের আগে সরকারের উন্নয়নচিত্র জনগণের মধ্যে তুলে ধরতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছেন তাঁরা। তিনি বলেন, বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি