শেরপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর বুধবার বিকেল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মোনালিসা বেগম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে সেপ্টেম্বর-২০২৩ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও সভায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও দুই দিনব্যাপী নালিতাবাড়ীতে খ্রিস্টভক্তদের ফাতেমা রানীর তীর্থ উৎসব এর সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার বিস্তর আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শেরপুর জেলা পুলিশকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয়ের কর্তৃক প্রেরিত পুরস্কারসমূহ পুলিশ সুপার বিতরণ করেন। পুরস্কারের মাধ্যমে শেরপুর জেলা পুলিশকে উৎসাহিত করার জন্য আইজিপি মহোদয়ের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৩ খ্রি. মাসে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলা পুলিশের নিম্নে উল্লেখিত কর্মকর্তাদের মাঝে পুলিশ সুপার মোনালিসা বেগম সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন নকলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ। জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন নকলা থানার এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোসেন, এবং জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার এএসআই (নিরস্ত্র) জুবায়েল খান।

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার শ্রীবরদী থানার এএসআই (নিরস্ত্র) জুবায়েল খান এবং শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর ট্রাফিক সার্জেন্ট/ মোঃ রুবেল মিয়া।

সভায় সেপ্টেম্বর/২৩ খ্রিঃ মাসে বিশেষ পুরস্কারের ভূষিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান ও সদর থানার এসআই (নিরস্ত্র) খন্দকার সালেহ্ আবু নাঈম। চোরাচালান উদ্ধারে বিশেষ পুরস্কারে ভূষিত হয় নালিতাবাড়ী থানা।

উক্ত সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি