শেরপুরে ৫১ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

 

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার তিন রাস্তার মোড় এলাকা থেকে ২ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৫১ (একান্ন) লক্ষ টাকা মূল্যের ৫১০ গ্রাম হিরোইনসহ মো. শামীম হোসেন (২৫) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মাদক কারবারি মো. শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজার পাড়া গ্রামের মো. ফিরোজ আলীর ছেলে।
র‌্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাবের অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন নির্দেশে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকেলে শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীর বাজার তিন রাস্তার মোড় সংলগ্ন মেসার্স সোহান-জুঁই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সম্মুখ পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট বসিয়ে তল্লাশী কালে এক পর্যায়ে মাদক কারবারি মো. শামীম হোসেনকে আটক করে। পরে তার কাছে রক্ষিত ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ৫১ (একান্ন) লক্ষ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি এ্যান্ড্রয়েড ঙচচঙ মোবাইল ফোন সীমসহ এবং নগদ ২ হাজার ৯৩০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শামীম হোসেন এক স্বীকারোক্তিতে জানিয়েছে, সে একজন আন্তঃজেলা মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

এব্যাপারে র‌্যাব-১৪ সদস্যরা ধৃত মাদক কারবারিকে শেরপুর সদর থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি