শেরপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ কমিটির সাথে সদর থানা পুলিশের মতবিনিময়

 

শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ও সদর উপজেলার সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সারকেল) মো. সাইদুর রহমান। এতে সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বছির আহম্মেদ বাদল।
সভায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-সভাপতি চন্দন কুমার সাহা, শক্তিপদ পাল, পূজারী শরণ রায়, রাজকুমার শুক্লা প্রমুখ।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তবে পূজামণ্ডপ কতৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবী রাখা, সিসি ক্যামেরা স্থাপন ও সম্প্রীতি কমিটি গঠন করতে হবে।

সভায় সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি