শেরপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সদর থানার প্রাঙ্গণে সদর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবাকে সদর থানা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা।

এসময় প্রধান অতিথি সকলের সমস্যার কথা শোনেন। পরে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের পাশে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে।

তিনি আরো বলেন, আমি আশা করছি আপনারা সবাই হাতে হাত মিলিয়ে সবাই আইনি কার্যক্রমে বৈধ সহায়তা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। পরবর্তীতে আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সে বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জানানো হবে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম সাব্বির আহম্মেদ, লছমনপুর ইউপি চেয়ারম্যান আঃ হাই, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান, খোরশেদ আলম, দুলাল হোসেন, শেরপুর জেলা কাজী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুজর মো. আলামিন, মো. আনোয়ার হোসেন, আবু সাঈদ, মোবারক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বিভিন্ন হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার এবং মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী প্রয়োগ করার আহ্বান জানান। এছাড়াও মাদকের কারণেই সকল অপরাধের জন্ম এবং বিভিন্ন গ্রামে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না থাকে সেদিকে পুলিশ সুপারের নজর দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম-পুলিশ সদস্যসহ সদর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি