শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সৌর বিদ্যুৎ চালিত পাম্পের শীর্ষক প্রকল্প বাস্তবায়নের গ্রাহক সভা

 

শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সৌর বিদ্যুৎ চালিত পাম্পের শীর্ষক প্রকল্প বাস্তবায়নের গ্রাহক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে গ্রাহক উদবুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপবিবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, আরও বক্তব্য রাখেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন, বাপবিবোর নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুর রহমান মোল্লা, ভীমগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এবং স্থানীয় নেতৃবর্গ। উক্ত সভায় সভাপতিত্ব করেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ আতিকুল আলম।

এজিএম (আইটি) সহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহক/কৃষকগন উক্ত সভায় উপস্থিত ছিলেন।

সভায় উদবুদ্ধ হয়ে ৪ জন গ্রাহক উক্ত সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প এর সংযোগ নেয়ার জন্য আবেদন করেন। উল্লেখ্য, ৩, ৫.৫, ৭.৫, ১০, ১৫ ঘোড়া এই ৫ ক্যাটাগরির সাব মারসিবল মটর দ্বারা ৫০টি সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প এর সংযোগ প্রদান করা হবে। এতে সেচ লাইসেন্স এর প্রয়োজন হবে। এই পাম্পগুলির প্যাকেজ মুল্যের প্রায় ৬৫% অনুদান হিসেবে দেওয়া হবে এবং ৩৫% মুল্য গ্রাহকগন পরিশোধ করবেন যার ১০% ডাউন পেমেন্ট হিসেবে এককালীন প্রদান করতে হবে এবং বাকি অর্থ মাসিক/বাৎসরিক কিস্তিতে ১০ বৎসরে পরিশোধ করতে হবে। সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিবেশ বান্ধব এবং এই পাম্প এর মাধ্যমে পুকুরে পানি দেওয়া, ধান মাড়াই, ঘাস কাটার মেশিন চালানো, খাবার পানি সরবরাহ করা, ব্যাটারি চার্জ করা ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও অফ সিজনে গ্রীডে বিদ্যুৎ বিক্রি করে এই সংযোগ হতে কৃষকগন লাভবান হবেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি