শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সার্বিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় ঝিনাইগাতী থানাধীন হলদিয়া এলাকার বদর উদ্দিন এর বসত বাড়ীর উত্তর পাশে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক মাদক ব্যবসায়ী জহির উদ্দিন (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামের মৃত আঃ কুদ্দুস এর ছেলে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৪৪,০০০/- টাকা।

শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক-এর নেতৃত্বে অপর একটি অভিযানে শেরপুর সদর থানাধীন নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫ কেজি গাঁজা-সহ মাদক ব্যবসায়ী মোবারক (২৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মজিদ পাড়া এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ১,০০০০০/- টাকা।

মদ উদ্ধারের ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গাঁজা উদ্ধারের ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদক কারবারিদের আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি