শেরপুর জেলা পুলিশের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত

 

শেরপুর জেলা পুলিশের উদ্যোগ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কর্মক্ষেত্রে মনোবল ও কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ছন্দে ও গানে প্রীতির বন্ধনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার-ফোর্সের সাথে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য বিপিএম ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের সম্মানিত উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুনাকের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। পরে অনুষ্ঠানের সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দের নিয়ে নৈশভোজ অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম, বিপিএম; শেরপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ ও তাঁর পরিবারবর্গ; জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম ও তাঁর পরিবারবর্গ; জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, শেরপুর জেলা সিভিল সার্জন ডা: অনুপম ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন ছানু, শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন।

এছাড়াও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সহ শেরপুর জেলা পুলিশ, প্রশাসন, বিচারবিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি