শেরপরে মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

 

শেরপর সদরের পৌর শহরে দমদমা কালিগঞ্জ মহল্লায় মোটরসাইকেল চাপায় মোমেনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌরসভার কর্মচারী হীরা মিয়া (৩৫) ও নওহাটা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আতিক মিয়া (৩৫)। গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভিকটিম নিজ বাসার সামনের রাস্তায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল চাপায় নিহত হন। ঘটনার পর উক্ত মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মোটরসাইকেল চালক ও তার সহযোগী। এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে ঘাতক চালক আতিক মিয়া ও তার সহযোগী হীরা মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র‍্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক‌্যাম্পের স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান ৮ সেপ্টেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব-১৪ জানান, গতরাতে শেরপুর জেলখানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতিক মিয়া ও হীরা মিয়াকে গ্রেফতার করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি