স্থাপিত: ২০১৯ বুধবার, 21 অক্টোবর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বুধবার (২১ অক্টোবর) ভোরে ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান চালান ময়মনসিংহ ব্যাটালিয়নের  (৩৯ বিজিবি) হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ  বুধবার  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের  সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।