শেরপুরে‘বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪ ও ২০২৫’-এর আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) বেলা ১২ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বৃত্তির অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং অভিভাবকদের প্রতিও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ (জিপিএ-৫.০০) প্রাপ্ত শেরপুর জেলা পুলিশের কর্মরত ০৬ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যর মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি প্রদান করা হয়।