স্থাপিত: ২০১৯ বুধবার, 09 সেপ্টেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা বিএনপি'র কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি উন্মে হাবিবা রিনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহবায়ক আবু রায়হান মুহাম্মদ আল বেরনী, সেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ মহিলা দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন