স্থাপিত: ২০১৯ রবিবার, 06 সেপ্টেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাতকারী অভিযুক্ত আরাফাত গ্রেফতার

শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাতকারী অভিযুক্ত আরাফাত গ্রেফতার

শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ধারালো খুর/ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। ঊক্ত ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।