স্থাপিত: ২০১৯ শুক্রবার, 04 সেপ্টেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এমপি রাশেদুল ইসলামের চেক হস্তান্তর

শেরপুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এমপি রাশেদুল ইসলামের চেক হস্তান্তর

শেরপুর-১ (সদর) আসনের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান এবং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুল আউয়াল।

এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।