স্থাপিত: ২০১৯ সোমবার, 31 আগস্ট 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে নিবাসী শিশুদের খাবারের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দে

শেরপুরে নিবাসী শিশুদের খাবারের মান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দে

শেরপুর সরকারি শিশু পরিবারের নিবাসী শিশুদের খাবারের মান, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

রোববার (৩০ আগস্ট) জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি’র নিয়মিত সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক নিবাসী শিশুদের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি শিশুদের গরমের উপযোগী পোশাক সরবরাহের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে প্রয়োজনীয় নির্দেশ দেন। এ ছাড়া শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাবারের মান বজায় রাখা ও যথাযথ চিকিৎসাসেবার ওপর বিশেষ জোর দেন তিনি।

সভায় জানানো হয়, চলতি বছর শেরপুর সরকারি শিশু পরিবারের তিনজন নিবাসী শিশু এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং তাদের মধ্যে একজন ইতিমধ্যে স্নাতক পর্যায়ে ভর্তি হয়েছে। নিবাসী শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যৎ গঠনে জেলা প্রশাসনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।