স্থাপিত: ২০১৯ বুধবার, 26 আগস্ট 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে-ঈ-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর ও ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর জেলার যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর ও এ বি এম মামুনুর রশীদ পলাশ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। 
এতে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, শেরপুরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদকর্মীবৃন্দ, ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, শেরপুর কর্তৃক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।
সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তাঁর জীবনাদর্শ ও জীবন দর্শন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।