স্থাপিত: ২০১৯ সোমবার, 10 আগস্ট 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সোহেল রানা

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সোহেল রানা

সার্বিক কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।
সোমবার (১০ আগস্ট) শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জুলাই ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় তাঁর হাতে পুরস্কার তুলে দেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর সোহেল রানা তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এ অর্জন একার নয়; সিনিয়র কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ স্বীকৃতি পেয়েছি।”