দেবাশীষ সাহা রায়
এ বিষয়ে রোববার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য বক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার কালিবাড়ী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি উভয়পক্ষের সাথে কথা বলে শান্তিপূর্ণভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভায় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এদিকে নিজেদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা ফিরে পেয়ে জেলা প্রশাসক ও পু্লিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন