স্থাপিত: ২০১৯ সোমবার, 08 জুন 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে বিডিইআরএম এর নতুন কমিটি গঠন

শেরপুরে বিডিইআরএম এর নতুন কমিটি গঠন

দেবাশীষ সাহা রায়, 
শেরপুরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর (বিডিইআরএম) ১৭ সদস্যের নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। 
৮ জুন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে দুই বছর মেয়াদের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী সঞ্জীব হরিজন।
এছাড়া অন্যান্য সম্পাদকের মধ্যে‌ সিনিয়র সহ-সভাপতি সুজিত দাস (সুমন), সহ-সভাপতি ভূট্টু ঋষি, সহ-সাধারণ সম্পাদক মিলন সরকার ও সম্পাদক গণেশ বাবু, কোষাধ্যক্ষ রাণী ঋষি, সাংগঠনিক সম্পাদক বিকাশ ঋষি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমূল্য বর্মণ, তথ্য ও গবেষণা সম্পাদক সনজিতা সরকার, আইন বিষয়ক সম্পাদক শ্রী শিব চরণ রবিদাস, নারী বিষয়ক সম্পাদক পিংকি সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অর্জুন বিশ্বাস এবং চারজন কার্যকরী সদস্যের মধ্যে লিটন প্রসাদ রায়, রনজিত বর্মণ, অজয় হরিজন ও দিগন্ত চন্দ্র বিশ্বাস।
এছাড়া ৫ সদস্যের উপদেষ্টা মন্ডলীর মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, নাগরিক প্ল্যাটফর্ম ‘জনউদ্যোগ’ এর আহবায়ক আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, আইনজীবী শিবলু চন্দ্র দাস ও সমাজকর্মী সোলাইমান আহমেদ।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মে শহরের দুর্গানারায়ণপুরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য কার্যকরী কমিটি এবং ৫ সদস্য উপদেষ্টা কমিটির গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়। সাধারণ সভায় শেরপুর জেলার প্রায় ২০টি গোত্রের ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন।