নিজ পরিবেশ পরিচ্ছন্ন করে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জামালপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক। পরে ২৫০ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি, টবে জমে থাকা কিংবা এসির পানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় ২৫০ সর্দার জামালপুর জেনারেল হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।