স্টাফ রিপোর্টার
শেরপুরের ঝিনাইগাতীতে অনলাইনে জুয়া ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাতে উপজেলার দিঘীরপার ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আরো পড়ুন
কয়েকদিনের ব্যবধানে শ্রীবরদী উপজেলাতে মাদকসহ ধরা ৩ ইউপি সদস্য
কয়েকদিনের ব্যবধানে শ্রীবরদী উপজেলাতে মাদকসহ ধরা ৩ ইউপি সদস্য
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ। এ সময় তিনি বলেন, অনলাইনে জুয়া ও মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রকিব বাদশা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ও সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিনুর ইসলাম। বক্তারা বলেন, মোবাইল ফোনের সহজলভ্যতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র তরুণদের অনলাইন জুয়ার দিকে আকৃষ্ট করছে। পাশাপাশি মাদকের বিস্তারও উদ্বেগজনক হারে বাড়ছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।