স্থাপিত: ২০১৯ বৃহস্পতিবার, 07 মে 2026 শেরপুর, বাংলাদেশ

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশন গঠনের পাশাপাশি পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন উপজেলাগুলো হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।