প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

শেরপুরের সময় ডেস্ক
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৮ মার্চ শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। কার্যালয়ের সামনে আসার পর স্লোগানে-স্লোগানে তাকে স্বাগত জানান দলের নেতা–কর্মীরা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পর সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই প্রথম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন।

এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতা–কর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

Share on Social Media
  • Related Posts

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

      শেরপুরের সময় ডেক্স মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে…

    Share on Social Media

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

      শেরপুরের সময় ডেক্স রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার

    শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামি রাহাত গ্রেফতার