বন্যার্তদের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সশস্ত্র বাহিনী

 

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক সারাদেশে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তায় কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় (২৪ আগস্ট ২০২৪) সর্বমোট ২৩০০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও বোট যোগে উদ্ধারপূর্বক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

পাশাপাশি সর্বমোট ১৮,৩৯৪ প্যাকেট খাদ্য সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে সর্বমোট ৮৬৪ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাবের হেলিকপ্টার এর মাধ্যমে আকাশ পথে ৪,৪৮২ প্যাকেট খাদ্য সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সর্বমোট ১৯ জন রোগীকে নিকটস্থ হাসপাতালে, বন্যা কবলিত পরশুরাম মডেল স্কুল হতে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ৫ জন এবং ফেনী জেলার লালপুর হতে একজন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর স্থাপিত ১১টি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর ৫টি, বিমানবাহিনীর ৭টি, র‌্যাবের ২টি ও বিজিবির ১টি হেলিকপ্টার ইউনিট মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের উপযোগী রাখার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম হতে সেনাবাহিনীর ২টি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রাথমিকভাবে কাজ শুরু করেছে। এছাড়াও বন্যাদুর্গত এলাকায় মোবাইল সংযোগ সচল করার লক্ষ্যে সেনাবাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে।

সেনাবাহিনী কর্তৃক খাগড়াছড়ি জেলার সাজেক পর্যটন কেন্দ্রে আটকা পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহনযোগে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

 

Share on Social Media
  • Related Posts

    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয়…

    Share on Social Media

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি