গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও আগুন

 

বিশেষ প্রতিনিধি :
গোপালগঞ্জের সদর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট করে তারা। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর চার সদস্যসহ ৫ জন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করছিলেন নেতাকর্মীরা। এ সময় গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

পরে সেনাবাহিনী আন্দোলনকারীদের মহাসড়কে আন্দোলন না করার জন্য অনুরোধ করলে সেনাবাহিনীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেনাবাহিনীর গাড়িতে আগুন ও অস্ত্র লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় সেনাবাহিনীর ৪ সদস্যসহ পাঁচজন আহত হন।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩/৪ হাজার মানুষ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। সেনাবাহিনীর সদস্যরা তাদের রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।

Share on Social Media
  • Related Posts

    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয়…

    Share on Social Media

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি