জামালপুরে টিআরসি পদে ৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত

 

জামালপুর জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন।

আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় ৭৩ জন উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার ও সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পরবর্তীতে বেলা ১৫:৩০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পুলিশ সুপার জামালপুর উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    জামালপুরে অপহরণের ৯ ঘণ্টার মধ্যে নারী উদ্ধার

    বিশেষ প্রতিনিধি জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত মোছাঃ বন্যা খাতুন (২৬) নামের এক নারীকে দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার…

    Share on Social Media

    পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় শাসন বাতিল করে রাষ্ট্রীয় প্রশাসন বাস্তবায়নের দাবি” — সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সমাবেশে ঐক্যবদ্ধ আহ্বান

      নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় উপজাতীয় শাসনব্যবস্থা বাতিল করে সংবিধানসম্মত একক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি