শেরপুরের সময় ডেক্স
রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন, যাদের অনেকে নিখোঁজ বলে জানা গেছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের ওই বাস নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন।
তাৎক্ষণিকভাবে ১০-১২ জনকে উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশের একজ শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদী পার হতে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।







