সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহসভাপতি আসাদুজ্জামান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জি এইচ হান্নান, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, নিউজ চ্যানেল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষে ডিবিসি নিউজের এসএম জুবায়ের প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা। একইসঙ্গে সাংবাদিক সাগর-রুনিসহ সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের হত্যার বিচার ও দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সাংবাদিকেরা। মানবন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ অংশ নেন।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে গতকাল ১৬ জুন শুক্রবার রাতে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত ১৪ জুন বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় বকশিগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেসহ তার অস্ত্রধারী অনুসারীরা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি