ফেসবুকে পেজ খুলে প্রথম আলোর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার

ফেসবুকে পেজ খুলে প্রথম আলোর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার, থানায় জিডি প্রথম আলো পত্রিকায় নিয়োগ দেওয়া হবে, এমন ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা করা হচ্ছে দুটি ফেসবুক পেজ থেকে। ‘প্রথম আলো পত্রিকায় সাংবাদিক নিয়োগ চলছে’ এবং ‘প্রথম আলো পত্রিকায় নিয়োগ’ নামের দুটি ফেসবুক পেজ থেকে এমন বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা ও জালিয়াতি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই দুটি পেজের সঙ্গে প্রথম আলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

 

এ বিষয়ে গত রোববার ঢাকার তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম আলো পত্রিকায় নিয়োগসংক্রান্ত তথ্যাদি অবশ্যই প্রথম আলো পত্রিকা, অনলাইন ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়। এ ছাড়া প্রথম আলোর ডোমেইন নেমের (@prothomalo.com) ই-মেইল ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয় না।

জিডিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, (প্রতারণা ও জালিয়াতিতে যুক্ত) এ ধরনের পেজগুলো প্রথম আলোর সুনাম ক্ষুণ্ন করছে। আমরা বিশ্বাস করি, এ পেজগুলো কোনো অসদুদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।’

জিডিতে উল্লিখিত পেজ দুটি শনাক্ত করে তা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও জিডির তদন্ত কর্মকর্তা হায়দার আলী বলেন, প্রথম আলোর পক্ষ থেকে করা জিডির তদন্ত চলছে। শিগগিরই প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Share on Social Media
  • Related Posts

    স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয়…

    Share on Social Media

    মায়ের কফিনের পাশে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। সেখানে মায়ের কফিনের পাশে বসে ছেলে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। ৩১ ডিসেম্বর বুধবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি