শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ২- আহত ৫

 

বিশেষ প্রতিনিধি
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামে হামলার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, জঙ্গলদী গ্রামের মৃত কালু খাঁর ছেলে লালু খাঁ (৫০) ও মৃত সিরু খাঁর ছেলে মোগল খাঁ (৬৫)।

আহতেরা হলেন, নিহত মোগল খাঁর ছেলে নূর মোহাম্মদ (৪০) ও মৃত তজি খাঁর ছেলে দুলাল মিয়া (৩২)। গুরুতর আহতাবস্থায় তাঁদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে সদর উপজেলার জঙ্গলদী গ্রামের খাঁ গোষ্ঠী ও সুতার গোষ্ঠীর মধ্যে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সুতার গোষ্ঠীর ছামেদুল, শামসুদ্দিন, ইব্রাহিম ও আমজাদ মুন্সিসহ অর্ধশতাধিক লোক লাঠি-সোঁটা, দা, ফালা, এক কাইল্যাসহ দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে যান। এ সময় খাঁ গোষ্ঠীর কালু খাঁ ও মোগল খাঁসহ অন্যরা তাঁদের বাধা দেন। এক পর্যায়ে সুতার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাঁ গোষ্ঠীর লোকজনের ওপর হামলা করেন। এতে কালু খাঁ ও মোগল খাঁসহ অন্তত ৭ জন আহত হন। পরে এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কালু খাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য মোগল খাঁসহ অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে মোগল খাঁ মারা যান। ঘটনার পরপরই সুতার গোষ্ঠীর লোকজন পালিয়ে যান।
সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বিকেলে বলেন, এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহত কালু খাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি