শেরপুরে সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজির মতবিনিময় সভা

 

বিশেষ প্রতিনিধি:
শেরপুরে সাংবাদিকদের সঙ্গে ময়মনসিংহ রেঞ্জের নবাগত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. আশরাফুর রহমান মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন এসপি মো. আমিনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিআইজি আশরাফুর রহমান।

মতবিনিময় সভায় ডিআইজি আশরাফুর রহমান বলেন, ‘ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিজমের ধারকবাহকের পতন হয়েছে। আমরা এখন একটি রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

এ জন্য দুটি লক্ষ্য নিয়ে বর্তমানে পুলিশ বিভাগ কাজ করছে। এর একটি হচ্ছে পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনা। আরেকটি হচ্ছে পুলিশের মনোবল ফিরিয়ে আনা। এর মাধ্যমে আইনের আলোকে পুলিশি ব্যবস্থাকে সাজানো সম্ভব হবে।’

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কাকন রেজা, আদিল মাহমুদ উজ্জ্বল, রফিক মজিদ, আবুল হাশিম, মারুফুর রহমান ফকির, ইমরান হাসান রাব্বি, সুলতান আহমেদ প্রমূখ।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম, সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি