শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

শেরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মতবিনিময় সভা করেছেন।এ সময় তিনি শেরপুরকে নিরাপদ জেলা হিসেবে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি আমিনুল ইসলাম ৮ সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।
সভায় এসপি বলেন, শেরপুরবাসি জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইনশৃঙ্খলাসহ অন্যান্য অর্পিত দায়িত্ব ঐকতান মিলিয়ে একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর, সাবলীল এবং নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম পিপিএম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), গোয়েন্দা বিভাগের ডিআই-১ আবিদুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী স্বৈরশাসকের সময় পুলিশ প্রকৃত জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারেনি। এছাড়া অসংখ্য নিরীহ সাংবাদিকদের ওপর নানা হয়রানি চালানো হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলাসহ সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে। সেই সাথে কোন রাজনৈতিক বলয়ে আবদ্ধ না থেকে নিরপেক্ষভাবে পুলিশের ভূমিকা আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি